মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড


বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংস ব্যাট করেছিল নিউজিল্যান্ড। তাতেই বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিকরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ (৭১৫) রান করে কিউইরা। দ্বিতীয় টেস্টেও একই পথের দিকে যাচ্ছিলেন তারা, তবে বেশী দূর না গিয়ে ৪৩২ রানে ইনিংস ঘোষণা করে দেন।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে বৃষ্টিতে পরিত্যক্ত হয় দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন। তৃতীয় দিন খেলা শুরু হলেও ৭২ ওভার চার বল পরে আবার হানা দেয় বৃষ্টি।

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২১১ রান করেছিল।

২১১ রানের লিডে খেলতে নেমে ২২১ রানের লিড দেয় নিউজিল্যান্ড। টেইলরের ডাবল সময় সেঞ্চুরি আর নিকোলসের সেঞ্চুরিতে এ রান করে স্বাগতিকরা। বরাবর ২০০ করে আউট হন টেইলর। নিকোলসের ব্যাট থেকে আসে ১০৭ রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি