শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন অর্জুন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মালাইকা আরোরার সঙ্গে সম্পর্ক নিয়ে। কিন্তু এবার লিঙ্গ বৈষম্য নিয়ে তার মন্তব্য ফের একবার প্রমাণ করেছে তিনি অন্য কারও ছায়ায় থেকে নয়, জনপ্রিয় নিজের ক্ষমতায়। ইনি হচ্ছেন অভিনেতা অর্জন কাপুর।

সম্প্রতি ট্যুইটারে নিজের মত প্রকাশ করেছেন অর্জুন। আর তাতেই বয়ে গেছে প্রশংসার ঢেউ। কী বলেছিলেন অর্জুন? আপাতভাবে খুবই সাধারণ মনে হলেও ভালোভাবে চিন্তা করলে বোঝা যায় তার ভাবনা কতটা পরিষ্কার।

একটি ছবির রিভিউ লেখার সময় বা আলোচনা করার সময়ে কেন এখনো বেশি প্রাধান্য পায় পুরুষ চরিত্র। কেন এখনো ছবির প্রধান নারী চরিত্রকে পার্শ্বচরিত্র হিসেবে দেখা হয়- এক টুইটে এ প্রশ্নই তুলেছেন অর্জুন। আর উচ্চ কন্ঠে এরই প্রশংসা করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

তবে লিঙ্গ বৈষম্যের সঙ্গে লড়াইয়ে এর আগে এক কড়া পদক্ষেপ নিয়েছিলেন শাহরুখ খান। চেন্নাই এক্সপ্রেসের টাইটেল কার্ডে তার নামের আগে দীপিকার নাম দেখানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। পরবর্তী সময়েও তার ছবিতে আগে অভিনেত্রীদের নাম দেখানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি