সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ওই বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি।

মোবারকগঞ্জ স্টেশনমাস্টার নজরুল ইসলাম জানান, বৃদ্ধা নারী বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছা মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা ছিল বলে জানান এ স্টেশনমাস্টার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি