শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাভারে সিলিন্ডার গ্যাসের থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২


সাভারে সিলিন্ডার গ্যাসের থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে এলপি গ্যাসের সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে রেডিওকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, কক্সবাজার সদর থানার দক্ষিণ তারা বানিয়ারচড়া গ্রামের এমদাদুল হাসানরে ছেলে মাহমুদুল হক (৩০) ও কুমিল্লার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ঈসমাইল হোসেন (৩২)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল আজিজ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনির শাহারা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা এলপি গ্যাসের সিলিন্ডারের মধ্যে লুকিয়ে রাখা ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি