মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকাপে দলে নতুন সুখবর পেলেন স্মিথ-ওয়ার্নার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নির্বাসন কাটিয়ে বিশ্বকাপের দলে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্যাটসম্যান ডেবিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। সেটাতেই থামিয়ে নেই এই দু’ব্যাটসম্যানের জন্য রয়েছে আরেকটি সুখবর। দলে ফেরার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও আছেন তারা।

সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ-ওয়ার্নারের পাশাপাশি এই চুক্তিতে ফিরেছেন পেসার জেমস প্যাটিনসন। তবে কপাল পুড়েছে মিচেল মার্শ, ম্যাট রেনশো’র। এছাড়া কুর্টিস প্যাটারসনকেও এই চুক্তিতে রাখেনি দেশটির ক্রিকেট বোর্ড।

আর গেলবারের চুক্তিতে থাকা অ্যাস্টন টার্নার, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেকে এবং অ্যান্ড্রু টাইকেও নতুন চুক্তিতে জায়গা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের জায়গায় এই চুক্তিতে নতুন করে জায়গা হয়েছে পেসার নাথান কুল্টার নাইল, ওপেনার মার্কাস হ্যারিস এবং লেগ স্পিনার অ্যাডাম জাম্পার।

২০১৯-২০ মৌসুমের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা: প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, জশ হ্যাজলউড, নাথান লঅ্না, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝেই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়ইনস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি