শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবো, বললেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চীন ৬ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্কারোপ করার পরই সোমবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮-২৯ জুন জাপানের ওসাকায় ধনী দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলন। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা দেখানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘জিপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি খুবই ফলপ্রসূ হবে। এবং আমি বিশ্বাস করি, চীন একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’

চীনের শুল্কারোপ নিয়ে তিনি বলেন, ‘ বেইজিং মার্কিন পণ্যে শুল্কারোপ করায় ভালো হয়েছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের বর্তমান অবস্থাকে আমি পছন্দ করি। এক সময় চীনের সঙ্গে ব্যবসা করার কেউ থাকবে না, যা তাদের জন্য খুবই দুঃখজনক হবে এবং যুক্তরাষ্ট্রের জন্য তা খুবই ভালো হবে।’

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ১ বছরের বাণিজ্যযুদ্ধ অবসানে প্রায় সকল আলোচনাই কার্যত ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ বৈঠক হয় গত বৃহস্পতি ও শুক্রবার কিন্তু শুক্রবারের আলোচনা শুরুর আগেই চীনের ২০ হাজার কোটি ডলারের পণ্যে ১৫ ভাগ শুল্ক বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি