ডেস্ক রিপোর্ট :
বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি মার্কেট সংলগ্ন এলাকায় সোমবার রাতে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ অন্য ১১ জন আহত হয়েছেন বলে এক সিনিয়র পুলিশ অফিসার নিশ্চিত করেন। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় হামলা। বেলুচের বন্দর শহর গোয়েদার বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় গত শনিবার ৫জন নিহত হয়। ওই হামলার লক্ষ্য ছিল চীনা প্রকল্প, যেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে চীন।
ডেপুটি পুলিশ ইন্সপেক্টর জেনারেল আব্দুল রাজ্জাক বলেন, পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ওই বোমা হামলা করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, একটি মোটরবাইকের সঙ্গে বোমা বহন করা হয়েছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক -ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

























































