শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সীতাকুণ্ডে জাহাজে আগুন, নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন রুবেল (২৫) নামে এক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। বুধবার (১৫ মে) সকালে মাহিনুর নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি