শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কংগ্রেসকে ভোট দেয়ায় ভাইকে গুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : ভারতের হরিয়ানা রাজ্যের ঝাজরে নিষেধ করার পরও কংগ্রেসকে ভোট দেয়ায় ভাইকে গুলি করেন ধর্মেন্দ্র সিলানি। বিজেপির এই সমর্র্থক সোমবার তার চাচাতো ভাই রাজা সিংহকে বাসায় গিয়ে গুলি করলে তার মা’ও এতে আহত হয় বলে এলাকাবাসী জানায়।

পুলিশ জানায়, সোমবার সাইলানা গ্রামে গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে সেখানে গিয়ে রাজা সিংহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ভোটের দিনের কথাকাটাকাটির জেরে তাকে তার ভাই একটি অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়।

কংগ্রেসকে ভোট দেয়ার জন্যই রাজা সিংহের পরিবারের ওপর গুলি চালানো হয় বলে ধর্মেন্দ্র পরে স্বীকার করে। তবে রাজা সিংহের অবস্থা এখন ভালো আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি