সোমবার,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনজুরি মুক্ত বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ত্রিদেশীয় সিরিজের আয়ারল্যান্ডে বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই চোটের কারণে ফাইনাল ম্যাচে খেলতে পারেননি তিনি। এর আগে চোটের সম্ভাবনা ছিলো পেসার রুবেল হোসেনসহ অনেক ক্রিকেটারদের। তবে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে রুবেল জানালেন- তিনি এবং সাকিব দুজনই এখন ফিট আছেন।

রুবেল বলেন, ‘এখন আমি সম্পূর্ণ ফিট। গত চার-পাঁচটা সেশন আমি বোলিং করেছি।

সাকিব ভাই এখন ভালোই আছেন। বোলিং-ব্যাটিং করছেন। সবশেষ তার মুখ থেকেই শুনেছি তিনি ভালো আছেন।’

দলের ইনজুরি নিয়ে রুবেল বলেন, ‘আমাদের দলে এখন কারোরই তেমন ইনজুরি নেই।’ যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য স্বস্তির খবর।

গত বিশ্বকাপে দলের অন্যতম প্রধান বোলার হয়ে থাকলেও এবার রুবেলের একাদশে সুযোগ পাওয়া সহজ নয়। রুবেল নিজেও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। তবে দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, এই আশ্বাস দিলেন। সাংবাদিকদের রুবেল বলেন, ‘একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয় এবং আমি যদি দলে থাকি, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। চেষ্টা করব বেস্ট ক্রিকেট খেলার।’

তিনি আরো বলেন, ‘আসলে আমি সুযোগের অপেক্ষায়। দুটি জায়গাতে উইকেট প্রায় একই রকম। তবে আয়ারল্যান্ডে ঠাণ্ডা একটু বেশি ছিল। মনে হয়, এখানে (ইংল্যান্ডে) রান একটু বেশি হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি