বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কবীর সিং’এর জন্য বিদ্বেষ ছড়াচ্ছে শাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা শাহিদ কাপুর অভিনীতি ছবি ‘কবীর সিং’ সদ্য মুক্তি পেয়েছে। কিন্তু এ ছবি নিয়ে ভিন্ন মন্তব্য রয়েছে দর্শকের। তবে কেউ এখন পর্যন্ত ছবিটিকে খুব খারাপ বলে মন্তব্য করেননি।

এ ছবির মুখ্য বিষয় হল ডাক্তারির এক ছাত্রের ড্রাগ আসক্তির গল্প। প্রেমে আঘাত পেয়েই শাহিদ মাদকাসক্ত হয়ে পড়েন। আর এরকম একটি চরিত্রে অভিনয়ের জন্যই শাহিদ সমালোচনার শিকার হয়েছেন।

সবাই যখন ছবিতে শাহিদের অভিনয়ের প্রশংসা করছেন তখন গায়িকা সোনা মহাপাত্র বলছেন ভিন্ন কথা। তার কথায়, এরকম চরিত্রে অভিনয় করে শাহিদ নারী জাতির কাছে ভুল বার্তা দিয়েছেন।

সোনার কথায়, অভিনেতা হিসেবে শাহিদেরও কিছু দায়িত্ব আছে। এভাবে সমাজকে তিনি ভুল বার্তা দিতে পারেন না। কারণ, শাহিদ অভিনীত চরিত্রটি সমাজের কালো দিককেই আরো বেশি করে প্রকাশ্যে এনেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি