ডেস্ক রিপোর্ট :
আরশাদ ওয়ার্সী ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৯৬ সালের হিন্দী চলচ্চিত্র “তেরে মেরে সাপনে” অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। ছবিটি ব্যাবসায়িক দিক থেকে সফল ছিল। তিনি কমেডী ছবি “মুন্নাভাই এম.বি.বি.এস” (২০০৩) এবং “লাগে রাহো মুন্নাভাই” চলচ্চিত্র দুটিতে অভিনয়ের মাধ্যেমে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
১৯৬৮ সালে মুম্বইয়ে জন্ম নেওয়া এই অভিনেতা চলচ্চিত্রে আসার আগে জীবিকা নির্বাহ কছেন বহু বিচিত্র কাজ করে। ১৪ বছরের মধ্যেই বাবা-মা দু’জনকেই হারান তিনি । দারিদ্র্যতার কারণে নাসিকের স্কুলের ক্লাস টেনের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। স্কুলে পড়ার সময় থেকেই জাতীয় স্তরের জিমন্যাস্ট ছিলেন আরশাদ।
১৭ বছর বয়সে চূড়ান্ত অর্থাভাবে দরজায় দরজায় গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট বিক্রির কাজ শুরু করেন আরশাদ। কিছু দিন সে কাজের পর ফোটো ল্যাবে কাজ শুরু করেন। এর পরে নাচের প্রতি আগ্রহ বাড়লে আকবরের নাচের দলে যোগ দেন তিনি। বেশ কিছু পুরস্কার জেতার পর ‘অসম’ নামে নিজের ডান্স স্টুডিও খোলেন।
১৯৯৩-এ ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির টাইটেল ট্র্যাক কোরিওগ্রাফ করার দায়িত্ব পান আরশাদ। সে সময়ই ১৯৯৬-এ মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে স্বপ্নে’ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তাকে অফার দেন জয়া বচ্চন।
এর পর একে একে ‘বেতাবি’, ‘মেরে দো আনমোল রতন’, ‘হিরো হিন্দুস্তানি’, ‘হোগি প্যায়ার কি জিত’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’-এর মতো একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন আরশাদ।
২০০৩-এ ‘মুন্নাভাই এমবিবিএস’-এর ‘সার্কিট’ চরিত্রটি আরশাদকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।
নিজেকে ধীরে ধীরে বলিউডের প্রথম সারির কমেডি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপশি ‘চকোলেট’, ‘কাবুল এক্সপ্রেস’-এর মতো অন্য ধারার ছবিতেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক।
‘জলি এল এল বি’তে আইনজীবীর চরিত্রে আরশাদের অভিনয় অবশ্যই মনে রাখবেন দর্শক। সেই অর্থে এই ছবিই তার সবচেয়ে হিট।
১৯৯১-এ একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে মারিয়া গোরেতির সঙ্গে আলাপ হয় আরশাদের। আট বছরের সম্পর্কের পর ১৯৯৯-এ বিয়ে করেন তাঁরা। দম্পতির এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।
১৪ বছর বয়সে অনাথ হয়ে যাওয়া আরশাদ আদতে একজন সেল্ফ মেড ম্যান। প্রতিভা এবং পরিশ্রমের জোরে বলিউডের প্রথম সারিতে পৌঁছে যাওয়া এক অভিনেতা।


























































