মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বৃষ্টির বাঁধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ-আফগানিস্তান


বৃষ্টির বাঁধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ-আফগানিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টাইগারদের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। সাউদাম্পটনের আবহাওয়া খারাপ কিছুরই আভাস দিচ্ছে।

আগামীকাল সোমবার সেখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে দশটায় মাঠে গড়াবে এই ম্যাচটি। তবে আবহাওয়া রিপোর্ট বলছে সেখানকার সময় দুপুর ১২টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বেলা ১টার পর আর বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বিকেল ৫টা পর্যন্ত আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সন্ধ্যা ৬টার দিকে ফের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। তবে বাকি সময় আর বৃষ্টির সম্ভাবনা নেই।

বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হচ্ছে দলগুলোকে। এরই মধ্যে চারটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এক আসরে সর্বোচ্চ ম্যাচ বাতিল হওয়ার রেকর্ডও গড়েছে এবারের বিশ্বকাপ।

বৃষ্টি বাঁধায় পড়তে হয়েছে বাংলাদেশকেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাশরাফিদের। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতেও কিছু সময় খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি