ডেস্ক রিপোর্ট :
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফেভারিট আর্জেন্টিনা। আর এই জয়ের ফলে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে জয় পায় লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এই জয়ের ফলে সেমিফেইনালে সুপার ক্লাসিকো দেখার সুযোগ পেলো বিশ্ব ফুটবলপ্রেমীরা। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ভেনিজুয়েলার ওপর বেশ চাপ সৃষ্টি করে খেলা শুরু করে আর্জেন্টিনা।
আর সেই সাফল্যের দেখা পেতেও বেশি সময় লাগে নি মেসিদের। মাত্র ১০ মিনিটেই ভেনিজুয়েলার পেনাল্টি ডিবক্সের সামান্য ভেতরে বল পেয়ে যান সার্জিও অ্যাগুয়েরো। আর মূল কাজটি করেন লাওতারো মার্টিনেজ। আর এতেই বল চলে যায় জালের ঠিকানায়।
প্রধমার্ধে লিডটা ধরে রেখে খেলা শেষ করে মেসিরা। খেলায় সমতায় ফেরার সুযোগ পেলেও ভেনিজুয়েলার আক্রমন রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। তবে আবারও ব্যবধান বাড়ান আলভিসিলিস্তারা।
এরপর ম্যাচের বাকিটা সময় অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ভেনিজুয়েলা। ফলে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টাইনরা।
এদিকে, সেমিফেইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আছে ব্রাজিল। দীর্ঘ ১২ বছর পর আবারও কোপা আমেরিকার মঞ্চে মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী।

























































