ডেস্ক রিপোর্ট :
সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি বা ভিডিওই প্রকাশ করা হোক, তা ভাইরাল হবেই। বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে বলে কথা। এবারও ব্যতিক্রম হলো না। প্রেমিক মিশাল কিরপালানির সঙ্গে ইরা খানের অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হলো।
প্রেমের গুঞ্জনে এর আগে বহুবার শিরোনাম হয়েছেন ইরা খান। নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে গেছেন প্রেমিকের সঙ্গে ভ্রমণের ছবি। যদিও মুখ খোলেননি। কয়েক দিন আগে এই তারকা-সন্তান সব জল্পনার অবসান করে নিশ্চিত করেন, সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গেই প্রেম চলছে তাঁর।
যদিও ইরা খান বলিউডে এখনো পা রাখেননি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রচুর ভক্ত রয়েছে। রয়েছে তাঁর নামে অনেক ফ্যান পেজ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ইরা খান, সেখানে তাঁকে প্রেমিক মিশাল কিরপালানির সঙ্গে নাচছেন। পরে দুজন দৃঢ়ভাবে আলিঙ্গনাবদ্ধ হন। তাঁদের অন্তরঙ্গ ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে।
ইনস্টা ক্যাপশনে ইরা লিখেছেন, ‘আমি শুধু তোমার সঙ্গেই নাচতে চাই।’ ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।


























































