মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারা যাবে কোপা আমেরিকার ফাইনালে?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৯

স্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হয়েছিল পেরুর বিপক্ষে। নির্ধারিত সময় পর্যন্ত কোনও পক্ষই গোল তুলতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলটি জয় তুলে নিয়েছে উরুগুয়ের বিপক্ষে। শনিবার বাংলাদেশ সময় ভোরে লুইস সুয়ারেজের ভুল শটে ৫-৪ এ ম্যাচটি জিতে নিয়েছে পেরু।

অন্যদিকে আর্জেন্টিনাকে ২-০ তে হারিয়ে কোপা আমেরিকায় দাপুটে যাত্রা শুরু করেছিল কলম্বিয়া। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও থামতে হয়েছে চিলির কাছে। টাইব্রেকারে ম্যাচটি নিজেদের করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার কোপার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে চিলি ও পেরু।

অন্যদিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল। ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পায় স্বাগতিক ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসরের সেমি-ফাইনালে একটি দলই উঠেছে টাইব্রেকার ছাড়া। লিওনেল মেসির আর্জেন্টিনা ২-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে। ৩ জুলাই বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি