শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে `ছেলেধরা` গুজব প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার লাকসামে পদ্ম সেতুতে মানুষের মাথা লাগবে ও ‘ছেলেধরা’এমন গুজব বিরোধী লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে লাকসাম দৌলতগঞ্জে বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করেন, লাকসাম সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় গুজবে কান না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন কিছু হলে পুলিশ জানানোর অনুরোধ জানান তারা।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি