সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দশ দিনের মধ্যে নিশ্চিত হবে নেইমারের ভবিষ্যৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ফ্রান্সের ক্রীড়া দৈনিক ‘লেকিপের’ খবরে আবার শুরু নেইমারের দলবদল নিয়ে জল্পনা। লেকিপের খবর, পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে আর একটি ম্যাচও খেলবেন না নেইমার। বলা হচ্ছে ১০ আগস্টের মধ্যে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলবেন ব্রাজিলিয়ান তারকা।

বৃহস্পতিবার অবশ্য নেইমারকে দেখা যায় পিএসজির অনুশীলনে। তবে তা প্যারিসে নয়। নেইমার-এমবাপেরা অনুশীলন করছেন চীনের শেনজেনে। প্রাক-মৌসুমের জন্য তারা এখন চীনে।

লেকিপের খবর অনুযায়ী প্যারিসে ফিরে আর পিএসজির হয়ে ম্যাচ খেলবেন না নেইমার। কারণ, তার আগেই নাকি তিনি ঠিক করে ফেলবেন পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাবেন।

বার্সেলোনায় নেইমারের ফিরে আসা নিয়ে জল্পনা চলছিল কিছু দিন আগেই। তখন জানা গিয়েছিল, পিএসজি সেই ট্রান্সফারে বাধা দিয়েছিল। বার্সেলোনা নাকি নতুন প্রস্তাব নিয়ে আসতে চাইছে।

নেইমারের ট্রান্সফার মূল্য যাতে বেশি না দিতে হয়, সেজন্য ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচকেও বার্সা দিতে চায় পিএসজিকে।

অন্যদিকে, পিএসজি আবার ট্রান্সফার বাবদ মূল্য একসঙ্গে চায়, ইনস্টলমেন্টে নয়। প্যারিসের মানুষ মনে করছে, ১০ আগস্ট পর্যন্ত নেইমারকে নিয়ে নাটক চলবেই।

নেইমার চেষ্টা করে যাবেন ক্যাম্প ন্যুতে ফেরার। কিন্তু পিএসজি মালিক নাসের আল-খেলাইফি ব্যাপারটা খুব সহজে হতে দেবেন না।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি