শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার নাঙ্গলকোটে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে জেসমিন বেগম নামের চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার রায়কোট উত্তর ইউপি লক্ষীপদুয়া গ্রামে নুর ইসলাম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নুর ইসলাম মেম্বারের বড় ভাই আবুল কাশেমের স্ত্রী।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে ঘরের বুতুরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকায় অপপ্রচার চালাচ্ছে মেম্বার বাড়ির লোকজন। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় লোকজন জানায়, গৃহবধূ ভারসাম্যহীন ছিলনা। মৃত্যুটি রহস্যজনক।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত্যু সঠিক কারণ জানার জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি