শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিয়ে করতে যাওয়ার সময় বরকে আটক করে জেলহাজতে পাঠাল পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৯

ডেস্ক রির্পোটঃ

কুমিল্লায় বিয়ে করতে যাওয়ার সময় মানিক মিয়া নামে এক বরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তার নাম মানিক মিয়া।
মানিক মনােহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে। সে জেলার মনােহরগঞ্জে বিয়ের প্রলােভনে এক তরুণীকে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল ওই বর। কিন্তু ওই মেয়েটির সঙ্গে প্রতারণা করে মানিক অন্যত্র বিয়ে করতে যাওয়ার সময় তাকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।সােমবার সকালে মানিককে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানাে হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার একটি গ্রামের হতদরিদ্র পরিবারের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানিক মিয়ার। একপর্যায়ে মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তােলে। সে এক বছরে ওই তরুণীকে কয়েক দফা ধর্ষণ করে।
এর মধ্যে অন্যত্র এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় মানিকের। এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। রােববার বিকালে বিয়ে করতে যাওয়ার সময় মানিককে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে ধর্ষিত ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জেনে মানিককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতার মা রাতে মনােহরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মানিককে  সােমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মনােহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাে. মাহাবুব কবির বলেন, এ ঘটনায় ধর্ষিতার মা মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানাে হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি