ডেস্ক রিপোর্টঃ
সৌদি আরবের দ্বাহরানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আশংকামুক্ত হওয়ায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মরদেহ স্হানীয় হাসপাতালের মর্গে রাখা আছে।
সৌদির রাজধানী রিয়াদ থেকে ৪শ ১৩ কিলোমিটার এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে ৩৪ কিলোমিটার দুরে দ্বাহরান এলাকায় ইনিশিয়াল কোম্পানির শ্রমিক ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ বোরহান উদ্দিন ও মাহিন। তাদের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ও ইনিশিয়াল কোম্পানি। বোরহানের পাসপোর্ট নং (ঊঊ০১০৯৫০১), পিতা: আলী আকবর, গ্রামঃ উরুলিয়া, ওয়ার্ড-০২, পোঃ বির মালিদিয়া, থানাঃ মনোহরদি, জেলাঃ নরসিংদী। । মাহিনের পাসপোর্ট নং (ইঞ০০৯০১০৭), পিতাঃ মোহাম্মদ লাল মিয়া, গ্রামঃ বারাই, ওয়ার্ড-০৩, পোঃ বারাই, থানাঃ কসবা, জেলাঃ ব্রাক্ষণবাড়িয়া।


























































