সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিপিএলে আজ মঠে নামবে কুমিল্লা-সিলেট, রাজশাহী-চট্টগ্রাম


বিপিএলে আজ মঠে নামবে কুমিল্লা-সিলেট, রাজশাহী-চট্টগ্রাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু শেষ পর্বের খেলা। প্রথম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট। দ্বিতীয় ম্যাচে লড়বে দুই টেবিল টপার রাজশাহী ও চট্টগ্রাম।

প্লে অফে খেলতে বাকি তিন ম্যাচের একটাতেও হারা যাবেনা, ভালো করেই জানে কুমিল্লা। বাকি সব ম্যাচে জিতেই প্লেফ নিশ্চিত করতে চায় কুমিল্লা ওয়ারিয়র্স। দলে ফিরেছেন আসরের সেরা ব্যাটসম্যান ডেভিদ মালান।

তাই কুমিল্লা ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিলেটকে হারিয়ে মিশন শুরু করতে চান গিবসন। কুমিল্লা ও সিলেটের মধ্যকার ম্যাচটি মিরপুর শেরেবাংলায় শুরু হবে দুপুর ১.৩০টায়।

আর, রাজশাহী রয়্যালসের স্পিনার তাইজুল বলছেন গেইল যত বড় ক্রিকেটারই হোন না কেনো তাকেও আউট করা যায় শূন্য রানে। তাই গেইলকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই রয়্যালদের। দুই টেবিল টপারের লড়াই সন্ধ্যা সাড়ে ৬টায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি