শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুনরায় কাশিনগর ইউপি চেয়ারম্যান পদে বহাল মোশারেফ হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ
অবশেষে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চেয়ারম্যান পদে পুনরায় বহাল রাখা হল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশারফ হোসেনকে ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন।

জানা যায়, কাশিনগর আলীম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ওই চেয়ারম্যানকে ২২ শে ডিসেম্বর সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল । বিষয়টির সুষ্ঠু সমাধান হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি