শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে “ফুলমুড়ি যুব সমাজ” কর্তৃক আয়োজিত শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মো. মাহফুজ আলম।

মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মজুমদার বাবু, ইউনিয়ন আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সুব্রত মজুমদার টোটন, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মাসুদ রানা। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. চাঁন মিয়া, ইউনিয়ন আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক ও আ’লীগ নেতা মো. সোহাগ, ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি