শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোমনায় অবৈধ ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রী আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২০

হোমনা  প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় অবৈধ বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ফারজানা আক্তার নামের হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে কলেজ গেইটের সামনে বালুবাহী ট্রাক্টরটি দ্রুতবেগে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

হোমনায় বিভিন্ন সড়কে ট্রাক্টর, ভটবটি নসিমন- করিমন চলাচল করছে। এটির নেই কোন বৈধ কাগজপত্র,চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। ফলে অহরহ ঘটছে নানা দুর্ঘটনা। অভিযোগ রয়েছে এ ট্রাক্টরের কারনে বিভিন্ন রাস্তা ভেঙ্গে যাচ্ছে।

সকলের চোখের সামনে এ অবৈধ যান চলাচল করলেও রহস্যজনক কারনে তা বন্ধ হচ্ছে না। এলাকাবাসীর জোর দাবী এ সব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হউক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি