শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২০


স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে করোনা ভাইরাস নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত ৪৫৬ জন করোনায় সন্দেহভাজ ব্যাক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ২৯৬ জনের রির্পোট এসেছে। এর মধ্যে ৩১ জনের ফলাফল পজেটিভ পাওয়া গেছে। রির্পোটে ২৬৫ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা ছিলো ৪ হাজার ৭৩০ জন। ইতোমধ্যে ৩ হাজার ৩৬৩ জন মুক্তি সনদ পেয়েছে। বর্তমানে ১ হাজার ৩৪৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি