শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় আক্রান্ত এবার কুমিল্লা দেবিদ্বারের মসজিদের ইমাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এবার নতুন করে এক মসজিদের ইমামের করোনা শনাক্ত হয়েছে। ইমাম মাওলানা আবুল কালাম আজাদ উপজেলার বাগুর গ্রামের টাওয়ার মসজিদে ইমামতি করেন।

মসজিদের ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এলাকাবাসির মধ্যে এ নিয়ে আতংক বিরাজ করছে।

ইমাম বর্তমানে মসজিদেই অবস্থান করছেন এবং মসজিদটি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তার চান্দিনার বাসা,ভাই,মা ও বোনের বাসা লকডাউন করেছে।

জানা যায়, কিছুদিন পুর্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা টাওয়ার মসজিদের নিয়মিত মুসল্লী বাগুরের শাহজালাল মেম্বারের গোসল করানো এবং সংস্পর্শে ছিলেন তিনি । তবে তিনি শনাক্ত হওয়ার আগ পর্যন্ত এই মসজিদে ইমামতি করছিলেন আর এই কারনে মসজিদের মুসল্লিদের দ্বারা করোনা ছড়ানোর আশংকায় এলাকায় আতংক বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবির জানান,দেবিদ্বারের সবচাইতে ঝুকিপূর্ণ এলাকা হিসাবে আছে বাগুর এবং নবীয়াবাদ। আমরা আশংকা করছি এ পর্যন্ত দেবিদ্বারে প্রথম নারায়নগঞ্জ থেকে আসা নবীয়াবাদের মৃত জীবন কৃঞ্চ সাহা থেকেই বাগুরের শাহজালাল মেম্বারের আক্রান্তের চেইন পরিলক্ষিত হচ্ছে। কারণ বাগুর এবং নবীয়াবাদ পাশাপাশি গ্রাম, তাদের কমিউনিটি ট্রান্সমিশন আছে । এই দুই এলাকাতেই ১৩ জন করোনা রোগি আছেন ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, ইমাম সাহেবের বাড়ি চান্দিনায়। কিন্তু মসজিদটি দেবিদ্বার উপজেলায় । মসজিদ লকডাউন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি