বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় নতুন শনাক্ত ২৩৮১ , মৃত্যু ২২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৭২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

সোমবার (০১ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

আজ সুস্থ্য হয়েছেন ৮১৬ জন । সব মিলিয়ে সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৩৩৯ টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি