স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে আক্রান্ত হয়েছে আরও ৯৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৭১ জনে।
আজকে জেলার নাঙ্গলকোটের ১, দেবিদ্বারের ১ জন, মুরাদনগরের ১ জন, চৌদ্দগ্রামের ১ জন ও দাউদকান্দির ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭১ জন।
আজকে নতুন করে কেনো সুস্থ্য নেই। এই পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ৬৯৭ জন।
আজ শুক্রবার (১৯ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৪১ জন, আদর্শ সদরে ৮ জন, দেবিদ্বারে ১৩ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামের ১ জন, লালমাইয়ের ৬ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোটের ১৭ জন, দাউদকান্দির ১ জন ও লাকসামের ১ জন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৪৩৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ১৯৪ জনের। এর মধ্যে ২ হাজার ৪৭১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৮৯ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৬১ জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দিতে ৯৩ জন, বরুড়ায় ৭০ জন, বুড়িচংয়ে ১৩৮ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১২৬ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৯ জন, লালমাইয়ে ৩০ জন, চৌদ্দগ্রামে ১৮৯ জন, আদর্শ সদরে ১০৫ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।


















































