শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড দুইজন এবং আইসিইউতে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ৪ ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে এক লাখ ৫৩ হাজার ৮৯ জন করোনা থেকে সুস্থ হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি