শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষকের স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০২০

স্টাফ রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবসহ কয়েকজন মিলে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করেছেন। এর প্রমান পেয়েছে উপজেলা প্রশাসন।

স্বাক্ষর জালিয়াতির বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এফ এম মুশফিকুর রহমান দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছিলেন। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছিলেন। দাউদকান্দি মডেল থানায় জিডিও করেছিলেন সভাপতি। জিডি নং ৫৭৪।

অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম জাহাঙ্গীর আলমকে তদন্তের জন্য নিদেশনা দেন। সেই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে লিখিত বক্তব্য দিতে বলেন। এবং প্রধান শিক্ষক লিখিত বক্তব্য দেন।

এরপর দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত জবাব ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন, যার স্বারক নং উমাশিঅ/দাউদ/কুম/২০২০/১৪৩। তিনি উল্লেখ করেন পুর্বে কর্তরত মাধ্যমিক শিক্ষা অফিসার ও অনুরুপ অভিযোগের তদন্ত করে একটি প্রতিবেদন প্রদান করেছেন। তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহ প্রমানিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ আছে।

আর স্বাক্ষর জালের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন, বেতন বিলে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছেন মর্মে যে অভিযোগ আনা হয়েছে, এ বিষয়ে জনতা ব্যাংক, দাউদকান্দি শাখার ব্যবস্থাপকের মতামত/লিখিত বক্তব্যে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমানিত হয়। স্বাক্ষর জাল সংক্রান্ত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ও লিখিত মতামত প্রদান করেছেন। আর উপজেলা শিক্ষা অফিসার এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেন।

গত ১০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল ইসলাম খান এ প্রতিবেদনের প্রক্ষিতে, অভিযোগের সত্যতা প্রমানীত হয়েছে মর্মে একমত পোষণ করে কুমিল্লা জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার ও চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অনুলিপি দেন।

চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। অর্থ আতসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুব দ্রুত এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তার সঙ্গে একটি প্রভাবশালী মহ জরিত বলে অভিযোগও রয়েছে। তাদের কারণে এতো প্রমান থাকার পরও দাউদকান্দি মডেল থানা বা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে নাম না প্রকাশ করা শর্ত স্থানীয় অনেকেই জানিয়েছেন।

উল্লেখ, এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি বেতন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষরে উত্তোলন হয়। কিন্তু প্রধান শিক্ষক ও তৃতীয় শ্রেণির একজন কর্মচারী স্বাক্ষর জালিয়াতি করেছেন। এর আগে প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব স্কুল কমিটির অনুমোদন ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। প্রমাণিত হওয়ার পর সেই টাকা ফেরতও দিয়েছিলেন। বর্তমানে সম্মানীত সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম বলেন, জনতা ব্যাংক দাউদকান্দি শাখা থেকে স্বাক্ষর গড়মিলের প্রতিবেদন আসে আমার কাছে আর উক্ত প্রতিবেদনেই প্রমাণ হয় বিদ্যালয়ের প্রদান শিক্ষক সভাপতির স্বাক্ষরজালিয়াতি করেছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি