স্টাফ রিপোর্টার:
প্রয়াত জাতীয় পার্টির কুমিল্লা দঃ জেলার যুগ্ন আহবায়ক এটি এম আলমগীর, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম ও বুড়িচং উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল মমিন সরকার এর শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে কুমিল্লা নগরীর রাজগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টি আহবায়ক এয়ার আহাম্মেদ সেলিম এর সভাপতিত্বে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা,কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি, মহিলা পার্টির সভা নেত্রী জোনাকি মুন্সি, মহানগর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মাহবুব সেলিম,সদস্য সচিব কাজী নজমুল, জেলা যুব সংহতির আহবায়ক নজরুল ইসলাম বাবর, যুগ্ন আহবায়ক মোকসেদ মিয়া, সদস্য সচিব জাকির হোসেন,জাতীয় ছাত্র সমাজের কুমিল্লা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ উল্লাহ, শোক সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্র সমাজের সভাপতি নাসির উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সোহাগ মিয়া,সদস্য সচিব আবদুল্লাহ আল মহসিন, মহানগর ছাত্র সমাজ নেতা আফসার রাব্বি, আশিকুর রহমান অন্তর,সায়েম আহমেদ,ফারুক ইসলাম শুভ,হেদায়েত উল্লাহ ইরফানসহ জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের জেলা মহানগর ও উপজেলা নেতা কর্মীরা।


















































