সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘন্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান,করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), কুমিল্লা শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), কুমিল্লার লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি