শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ৪২ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২০

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৫ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪২ জনের। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ৩ হাজার ৯৮৩ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এছাড়াও ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৮২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি