শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৫৪৫


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৫৪৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৮ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি