বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা চৌদ্দগ্রামের ভাই ভাই ট্রাক হোটেল থেকে বিপুল পরিমান মাদকসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া লালারপুল এলাকায় ভাই ভাই ট্রাক হোটেল থেকে বিপুল পরিমান মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আটককৃত দুই আসামী হচ্ছে; মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ মিজান ও ঘোলপাশা ইউনিয়ন গুজরা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ রাসেল।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের বিত্তিতে র‌্যাব-৭ ফেনীর একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া লালারপুল এলাকার ভাই ভাই ট্রাক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ২ জনকে আটক করে। এ ঘটনায় পলাতক রয়েছে ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামের মৃত সোলেমানের ছেলে মোঃ বশির।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাক হোটেলগুলো যেন মাদকের হাট আমরা প্রশাসনের নিকট শুদৃষ্টি কামনা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি