শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় কুমিল্লার সাবেক সিভিল সার্জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সাবেক সিভিল সার্জন ও বীর মুক্তিযোদ্ধা হাজি ডা. আবদুল মতিন পাটোয়ারী (৬৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন।

শনিবার (২৯ আগষ্ট) বিকালে এসব তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জেলার সাবেক সিভিল সার্জন ডা. আবদুল মতিন পাটোয়ারী মারা যান। রাতেই স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেসরকারি সংস্থা বিবেক এর তত্ত্বাবধানে নগরীর টমছম ব্রিজ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলায় এক বৃদ্ধ মহিলা মারা গেছেন।

এদিকে জেলায় নতুন আরও ৩৮ জন করোনায় সংক্রমিত হওয়ায় এ সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭০ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৩৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন কুমিল্লা নগরীর। অন্যদের মধ্যে লাকসামে তিনজন, চৌদ্দগ্রামে ও দেবিদ্বারে দুইজন করে, বুড়িচং, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, আদর্শ সদর, চান্দিনা, লালমাই, দাউদকান্দি ও ব্রাক্ষণপাড়ায় একজন করে, বরুড়ায় পাঁচজন ও হোমনায় ছয়জন। জেলা থেকে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩০ হাজার ৮০৫ জনের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি