ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালে সিলেটমুখী রাস্তার ওপর থেকে স্বপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার গোদারকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, নিহত ব্যক্তির গলা আনুমানিক ৫ ইঞ্চি কাটা ছিল। তার সঙ্গে থাকা ফোনের সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


















































