শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক এমপি শামসুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শামসুল হক তালুকদার ছানু (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি … রাজিউন)।

এর আগে গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে ১৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শামসুল হক তালুকদার সংসদ সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, টাঙ্গাইল-২ আসনের বর্তমান সাংসদ ছোট মনির শোক প্রকাশ করেছেন।

সোমবার সকালে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সাংসদ শামসুল হক তালুকদারের জানাজা হয়। তার জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি