শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের আনসার বিডিপি ক্যাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে অটোরিকশা যাত্রী শিল্পী আক্তার (৩২) ও তার মেয়ে তাজনিয়া (৩)। শিল্পী আক্তার দিনাজপুর সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪৫)। তার বাড়ী দিনাজপুর রাজবাড়ী সবজি বাগান এলাকায় বাসিন্দা ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশায় চাঁদগঞ্জে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুকন্যা তাজনিয়া নিহত হয়। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিল্পী আক্তার মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি