ডেস্ক রিপোর্ট:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।























































