শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর হড়গ্রাম এলাকার চারখুঠার মোড়ে ১০০ টাকা দেয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও এর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই হাতেনাতে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা যায়,গতকাল রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টায় নগরীর ঘটনাটি ঘটে।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ১০টায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ।

পুলিশ বলেন, ‘রোববার রাত সাড়ে ৮টায় হড়গ্রাম চারখুঠার মোড়ে একটি দোকানে পণ্য কিনতে যায় শিশুটি। ফেরার পথে শিশুটিকে ১০০ টাকা দেয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত কিশোর পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে। এসময় শিশুটির চিৎকার করলে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে থানায় গিয়ে শিশুটি জবানবন্দি দেয়।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন মামলা ছাড়াও পর্ণোগ্রাফি মামলাও করা হয়েছে’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি