ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর দক্ষিণখান থানার পাশে আবদুর রশিদ নামের স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে শর্টগান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম হান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বুধবারের ( ২৪ মার্চ) এই ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন আমিনুল ইসলাম হান্নানসহ আরও ছয়জনকে আটক করেছে পুলিশ। শর্টগানটিও জব্দ করা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, নিহত আবদুর রশীদের সঙ্গে হান্নানের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এরই জের ধরেই তাকে গুলি করেছেন হান্নান। এরই মধ্যে হান্নানসহ ছয়জনকে আটক করা হয়েছে।


















































