ডেস্ক রিপোর্টঃ
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক। এ সংক্রান্তে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।
গতকাল শনিবার (৩ এপ্রিল) রাতে তিনি ফেসবুক স্ট্যাটাস যা লিখেছেন, তা নিচে তুলে ধরা হলো-
“আমার শ্রদ্ধেয় মামা আল্লামা মামুনুল হককে তাঁর দ্বিতীয় স্ত্রী (আমার মামী) সহ নারায়নগঞ্জে রিসোর্টে আক্রমণ করেছে।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক-এর পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা মজলুম ইয়া আল্লাহ।
একজন আলিম তাঁর স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশমনদের হাতে এভাবে হেনস্তা হতে হবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের ওপর রহম করো। আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিলো ওরা।
যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই।
তুমি সব দেখছো আল্লাহ।”
মামুনুল হকের ভাগ্নে এবং রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক আরও বলেন, আমার মামা-মামীর বিয়ে পারিবারিকভাবে হয়েছে। এ বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়। অথচ বৈধ সম্পর্ককেও সন্ত্রাসীরা নাটক সাজিয়ে কলঙ্কিত করলো। ফেসবুকে ভিডিও লাইভের মাধ্যমে হম্বিতম্বি আর কূটচাল করে তাদের মামার পারিবারিক জীবনকে প্রশ্নবিদ্ধ করা হলো! এর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
























































