শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার রোজা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে রমজানের চাঁদ রোববার দেখা না যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করবে দেশটির মুসলিমরা।

এদিন সৌদি আরবের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে দেশটির সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার রমজান শুরু হবে।

বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, সেই সিদ্ধান্ত সোমবার জানাবে ইসলামিক ফাউন্ডেশন।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি