শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারাবি পড়ারত অবস্থায় ৮ ভাইকে মসজিদেই গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২১


আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে বন্দুকধারির গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৮ সদস্য। নানগরহর প্রদেশের একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে বলে জানান প্রদেশটির মুখ্যমন্ত্রী জিয়াউল হক।

জিয়াউল হক বলেন, তারাবীহ পড়ার সময় এই গুলির ঘটনা ঘটে। এটি ছিল একটি টার্গেট কিলিং। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে ঝামেলার কারণে এটি ঘটেছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ৫ ভাই এবং তাদের ৩ কাজিন এতে নিহত হয়েছে।

আফগানিস্তানে সামান্য ঘটনার জেরে সহিংস সংঘর্ষ সাধারণ ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম এটি প্রবাহমান রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
তবে এই অঞ্চলে তালেবানরাও সক্রিয় রয়েছে। তারা এর সঙ্গে যুক্ত থাকার বিষয়ে কিছু জানায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি