স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে। মৃতদের মধ্যে ব্রাহ্মণপাড়ার ১ জন পুরুষ।
রবিবার (২৫ এপ্রিল) নতুন করে আরও ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৪৯ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৪১ জন, সদর দক্ষিণে ১ জন, দেবিদ্বারে ৬ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ২ জন, লাকসামে ৬ জন, বরুড়ায় ৪ জন, মনোহরগঞ্জে ১ জন, আদর্শ সদরে ২ জন, চৌদ্দগ্রামে ২ জন, নাঙ্গলকোটে ১ জন, দাউদকান্দিতে ৫ জন ও হোমনায় ৪ জন।
আজ করোনা থেকে ২৫ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের বাসিন্দা। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩৮২ জন।

















































