গেল কয়েক বছরে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও শিকার হতে হয় তাঁকে। সংবাদমাধ্যমে নিত্য প্রশ্ন ওঠে, তাঁর ব্যাটিংয়ের ধরন ও স্ট্রাইক রেট নিয়ে।
এসব শুনতে শুনতে তামিম নিজেও রীতিমতো বিরক্ত। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিম অনুরোধ করলেন, নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন শুনতে চান না তিনি। কয়েক বছর ধরে তিনি যেভাবে খেলছেন, সেভাবেই খেলে যাবেন বলে জানালেন বাঁহাতি এই ওপেনার।
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। সংবাদমাধ্যমে বরাবরের মতো প্রশ্ন ওঠে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে।
জবাবে তামিম পরিষ্কারভাবে নিজের বার্তা জানিয়ে দিয়ে বলেন, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মনে হয়, আমি অনেকবার কথা বলেছি। এটা (প্রশ্ন) কখনও থামে না, প্রশ্ন আসতেই থাকে। আমি কোন অ্যাপ্রোচে খেলব— আমি যে অ্যাপ্রোচে খেলে আসছি গত চার-পাঁচ বছর ধরে, সেই অ্যাপ্রোচেই খেলব। কারণ আমি এতেই সফল বলে মনে করি।’
এরপর ভবিষ্যতে এই প্রশ্ন না করার অনুরোধ জানিয়ে অভিজ্ঞ এই ওপেনার বলেন, ‘এটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কিছু বলার নেই। আমি এটা নিয়ে যথেষ্ট কথা বলেছি। আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’
একদিন বাদেই ঘরের মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।
বিষয়:তামিম ইকবাল
সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল
১২ মে ২০২১
যেখানে তামিমের চেয়ে পিছিয়ে বাবর
২৫ এপ্রিল ২০২১
বিশ্বরেকর্ড গড়লেন তামিম
০২ এপ্রিল ২০২১
এক ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন তামিম!
২৭ মার্চ ২০২১
তামিমের সঙ্গে দেশে ফিরছেন হাসান মাহমুদ
২৪ মার্চ ২০২১
র্যাঙ্কিংয়ে উন্নতি তামিমের
২৩ মার্চ ২০২১
‘ক্যাচ মিস না হলে ম্যাচের চিত্রই পাল্টে যেত’
২৩ মার্চ ২০২১
‘ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল’
২৩ মার্চ ২০২১
তামিম-মুশফিকের বিদায়ের পর লড়ছে বাংলাদেশ
২৩ মার্চ ২০২১
ওয়ানডেতে তামিমের ফিফটির হাফসেঞ্চুরি
২০ মার্চ ২০২১
এমন হারের কোনো অজুহাত নেই তামিমের
১৮ মার্চ ২০২১
প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে আশাবাদী তামিম
১৮ মার্চ ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম
১১ মার্চ ২০২১
তামিমের প্রশংসায় পঞ্চমুখ ভেট্টরি
১০ মার্চ ২০২১
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতি তামিম ইকবালের কৃতজ্ঞতা
১০ মার্চ ২০২১
বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত : তামিম
০২ মার্চ ২০২১
অনুশীলনে ফিরতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক
০২ মার্চ ২০২১
নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম দেখে সময় কাটছে তামিমের
২৭ ফেব্রুয়ারি ২০২১
সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম
১৮ ফেব্রুয়ারি ২০২১
আমরা ভাগ্যবান যে ভ্যাকসিন পাচ্ছি : তামিম
১৯ জানুয়ারি ২০২১
২০২৩ বিশ্বকাপের লক্ষ্য নিয়ে আগাতে চান তামিম

























































