শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মসজিদের ট্যাংকে মিলল যুবকের ৭ টুকরা লাশ, ইমাম আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল ইসলাম (৩০) নামে এক যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মে) সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার। তিনি জানান, নিহত আজহারুল একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার (২৫ মে) সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়।

আজহারুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পলিশ। পুলিশ জানায়, আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় বলে জানান তিনি।

এসআই অনুজ বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র‌্যাবের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি