শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোবাইল কেড়ে নেয়ায় মায়ের ওপর অভিমান করে প্রাণ দিলো স্কুলছাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সুবর্ণচরে মোবাইল কেড়ে নেয়ায় মায়ের ওপর অভিমান করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম সালমা আক্তার (১৫)। সে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেলিম বাজার সংলগ্ন আবদুল কাদেরের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (২৭ জুন) বিকেলের দিকে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, নিহত সামলা মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে প্রায় কথা বলতো। বিষয়টি মায়ের নজরে আসলে তার মা মোবাইল ফোন নিয়ে নেন। এ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে সে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজের কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি